মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ ডিসেম্বর নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন : র‌্যাব ডিজি

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করে সুষ্ঠ ভোট প্রদান নিশ্চিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মটা সাহার বাড়ি পুনঃনির্মাণের চাবি হস্তান্তর শেষে এ কথা বলেন র‌্যাবের মহাপরিচালক।

তিনি আরো বলেন, নির্বাচন আসলে একশ্রেণির মানুষ সংখ্যালঘুদের উপর হামলা করে এটা খুবই দুঃখজনক। যারা এই কাজ করে তারা জাতির জন্য কলঙ্ক। সকল সম্প্রদায়ের মানুষ এক হয়েই ৭১’ স্বাধীন করে দেশকে এগিয়ে নিচ্ছে। আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটে যদি কেউ শান্তি ভঙ্গ করে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এছাড়া দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এদেশের সমস্ত নাগরিক তার সাংবিধানিক ও রাষ্ট্রীয় অধিকার প্রয়োগ করবে। আধুনিক বাংলাদেশে যারা নিরীহ মানুষের উপর নির্যাতন করবে সে সকল অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ভোটের সময় যেন কোন প্রকার অরাজকতা না হয় সে জন্য দেশব্যাপী র‌্যাবের পক্ষ থেকে বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও মহাপরিচালক জানান।
পরে এক সম্প্রীতি সমাবেশে যোগ দেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য, র‌্যাব-১৩ এর অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

র‌্যাব-১৩ নিজস্ব অর্থয়ানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি ঘর পুনঃনির্মাণ ও খাদ্য সমগ্রী প্রদান করে।

উল্লেখ্য, এর আগে গত (২২ ডিসেম্বর) শুক্রবার রাতে সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় মটা সাহার বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ২৩ ডিসেম্বর থেকে দিনাজপুর র‌্যাব-১৩ এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পুনঃনির্মাণ ও এলাকায় নজরদারি শুরু করে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক