শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ তারিখ নির্বাচনে আমরা জনগণের মালিকানা আদায় করব : কাদের সিদ্দিকী

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সখীপুর বাসাইলে ট্রাকে না, জাহাজের বোঝা হবে ধানের শীষের ভোট। কেউ কেউ বলে ভোট চুরি হবে, আমি চুরি দেখে চিন্তা করি না। চিন্তা করছি যেন সরকার কী করে। আগামী ৩০ ডিসেম্বর জনগণকে মুক্ত করবো ইনশাল্লাহ। দেশের মালিকানা জনগণের হাত থেকে যারা চুরি করে বেদখল করে নিয়েছে। আগামী ৩০ তারিখ নির্বাচনে আমরা জনগণের মালিকানা আদায় করব।

বুধবার বিকালে পৌরসভার জেলখানা মোড় এলাকায় ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকীর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, এই নির্বাচনে মানুষকে জোর করে ভয় দেখিয়ে আওয়ামী লীগ যতটা পুপলার হয়েছে। গত ৫০ বছরে আওয়ামী লীগর ততোটা ক্ষতি হয় নাই।

এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, নৌকা মার্কার লোকেরা ৫০ ভাগ ভোটও আপনাকে দিবে না। কারণ সখীপুরের মানুষ আপনাকে সখীপুরের মনে করে না। সখীপুরের মানুষ কোনো দিন জানত না আপনি সখীপুরের মানুষ।

এসময় ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী বলেন, ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে এ দেশকে বাঁচান, গণতন্ত্র রক্ষা করুন ও খালেদা জিয়াকে মুক্ত করুন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, জেলা জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর আবুল হাশেম প্রমূখ।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম