শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি বাড়ি ভোট চাচ্ছেন মাশরাফির ভক্তরা

news-image

নড়াইল প্রতিনিধি : মাশরাফির নির্বাচনে স্থানীয় ভক্তরা মাঠে নেমেছেন বহু আগেই। এবার মাঠে নামলেন স্ত্রী সুমনা হক সুমি। স্থানীয় নারীনেত্রী ও নিজ বোনদের নিয়ে তিনি মঙ্গলবার প্রচারণায় নামেন। লোহাগড়া উপজেলার এড়েন্দা, বসুপটি, রায়গ্রাম, কলাগাছিসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন তিনি।

এদিকে মাশরাফি আজ মঙ্গলবার সকাল ১১ টায় বের হয়ে কাশিপুর ইউনিয়নের আমাদা, লক্ষীপাশা, দিঘলিয়া, কলাগাছি, বড়দিয়াসহ অন্তত ৫টি ইউনিয়নে গণসংযোগ করছেন। বিকালে দিঘালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করে আবার নড়াইলে পৌছে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় করেন তিনি।

ক্যাপ্টেন মাশরাফি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। মাত্র ৩ দিন আগে তিনি ভোটের মাঠে এসে পৌছে একটানা গণসংযোগ শুরু করেছেন। মাশরাফি নির্বাচনী মাঠে দেরীতে পৌঁছালেও তার প্রচার শুরু হয়েছে অনেকে আগে থেকেই। মাশরাফির নির্বাচনী প্রচারে দলীয় নেতাকর্মীদের চেয়ে ভক্তদের সংখ্যাই বেশী। নড়াইলের বাইরে থেকে বগুড়া, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা আর গোপালগঞ্জ থেকে ভক্তরা এসে প্রচারে অংশ নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে দিঘলিয়া ইউনিয়নের সারোল এলাকায় নির্বাচনী পথসভায় গেলে সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মাশরাফির জন্য পিঠা তৈরি করে এনেছেন এলাকার নারীরা। তারা সেই পিঠা তাদের আদরের জামাইকে খাওয়ান। এ সময় মাইকে বলা হয় এলাকার জামাইকে পিঠা খাওয়াচ্ছেন শ্বাশুড়ীরা। পরে পিঠা খেয়ে ভালো লাগলে মাশরাফি আরো দুটি পিঠা নিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম