মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার নাঙ্গলকোটে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, বাড়ি-দোকানে আগুন

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে পৃথক পৃথক স্থানে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, দোকানপাট, গাড়ি -বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে ও সন্ধ্যায় দফায় দফায় এসব ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে শরীফুল ইসলাম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাড়ি-ঘরে আগুন দেয়ার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ দাবি করেছে, পরিস্থিতি শান্ত রয়েছে।

comilla

এদিকে সোমবার (২৪ ডিসেম্রব) বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থনে তার মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস নাঙ্গলকোটের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করার কথা রয়েছে। ওই পথসভাকে উপলক্ষ করে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা সলিসিটর ইকরামুল হক মজুমদারসহ পেড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শ্রীফলিয়া বাজার বালুর মাঠে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ফেরার পথে ছাত্রলীগ কর্মীরা শ্রীফলিয়া বাজারে ইকরামুল হক মজুমদারের হাইএ´ গাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ ছাড়া একটি মোটরসাইকেল ভাঙচুর করে। একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

comilla

এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা শ্রীফলিয়া বাজার কমিটির সেক্রেটারি ও বিএনপি কর্মী সেলিম ভূঁইয়ার ফার্মেসি দোকান ও জামায়াত নেতা মহিউদ্দিন শিপনের কনফেকশনারি দোকানে ভাঙচুর করে। এতে এক বিএনপি কর্মী আহত হয়েছেন বলে জানান সলিসিটর ইকরামুল হক মজুমদার।

রাতে মুঠো ফোনে বেতাগাঁও গ্রামের বিএনপি কর্মী জালাল আহমেদ বলেন, আওয়ামী লীগের লোকজন আমাদের গ্রামে এসে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে আওয়ামী লীগের লোকজন এসে আমার ও আমার ভাতিজার ঘরে এবং দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে আমার দোকানের প্রায় চার লাখ টাকার মালামাল এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

রাত ১০ টার দিকে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নজরুল ইসলাম মুঠোফোনে জানান, বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফিরে এলে ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য জানা যাবে। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক