শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর জন্য ভোট চাইলেন সুমনা

news-image

নড়াইল প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনের প্রার্থী, সমর্থক ও স্বজনদের ব্যস্ততা ততই বাড়ছে। রোববার সকালে ঘুম থেকে উঠেই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি কয়েক জনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। বাড়ি বাড়ি গিয়ে সুমনা উঠান বৈঠক করেন এবং স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট চান।

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও আওয়ামী লীগের নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা শনিবার সপরিবার নড়াইলে আসেন। রোববার মাশরাফি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে জনসভা করে এলাকার মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চান। অন্যদিকে মাশরাফির স্ত্রী সুমনা সদর উপজেলার বাসগ্রাম, চণ্ডিবরপুর ইউনিয়ন, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ১৭টি গ্রামে গণসংযোগ করে স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে সুমনা হকের সঙ্গে ছিলেন তাঁর বড় বোন জেলা যুব মহিলা লীগের সদস্য সঞ্চিতা হক, চাচা খায়রুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্জিবা হক রিপা, জেলা আওয়ামী লীগের সদস্য খসরুল আলম, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?