,

সিইসি আমার অস্তিত্বে আঘাত হেনেছে : মাহবুব তালুকদার

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হকের মন্তব্য তার অস্তিত্বে আঘাত হেনেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

মাহবুব তালুকদার বলেন, “মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গত ১৮ ডিসেম্বর রাঙ্গামাটিতে বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যাকথা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্বিত্বে আঘাত করেছেন। একথা মনে রাখতে হবে যে, সিইসিসহ সকল নির্বাচন কমিশনার সমান।’’

মাহবুব তালুকদার আরও বলেন, ‘ইতিপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনো তার কথার প্রতিবাদ করিনি। কিন্তু, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা কথা বলেছি, এ কথার প্রতিবাদ না করে পারলাম না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি গত ১৭ ডিসেম্বর বলেছিলাম, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে, কী নেই তা সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। এখনও সংশ্লিষ্ট সবাইকে বলছি, আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই।’

এর আগে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্যের সঙ্গে গতকাল মঙ্গলবার দ্বিমত পোষণ করেন নুরুল হুদা। এদিন তিনি বলেন, মাহবুব তালুকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে বিএনপি অভিযোগ করে আসছে-ভোটে সবার সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না। তফসিল ঘোষণা শেষে প্রচার শুরুর পরও বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ইসিতে দফায় দফায় অভিযোগ করে একই কথা বলে আসছে। এরই মধ্যে গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা এক সংবাদ সম্মেলনে দাবি করেন-সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়েছে।

তবে গত রোববার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে ফের একই অভিযোগ জানানোর পর মাহবুব তালুকদার একটি লিখিত বক্তব্য দেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মোটেই মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের