,

বাগানে ফেলে যাওয়া সেই নবজাতককে বাঁচানো গেলো না

news-image

নড়াইল প্রতিনিধি : বাঁচানো গেলো না নড়াইলের পল্লীতে একটি বাগানে ফেলে যাওয়া সেই নবজাতককে। মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেল সে। মঙ্গলবার রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের সদস্য মোস্তফা কামাল এ তথ্য জানান।

চন্ডিবরপুরের নিধিখোলা গ্রামের যুবক মলয় জানান, দুপুর ১২টার দিকে একজন পুরুষ ও একজন মহিলা একটি মটরসাইকেলে এসে শিশুটিকে ওই গ্রামের একটি মেহগনি বাগানে ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হয়।

ওই গ্রামের বাসিন্দা ফিরোজা বেগম বলেন, তারা একটি শিশুর কান্না শুনতে পান। এসে দেখি শিশুটির নাড়ি এখনও কাটা হয়নি। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে শরীর থেকে নাড়ি কেটে দেন। তিনি বলেন, শীতে দুর্বল হয়ে পড়ায় নবজাতককে আগুনের তাপ দিয়ে একটু সুস্থ করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক রোকসানা বিনতে আকবর জানান, প্রসবের পর প্রায় আড়াই ঘণ্টা শিশুটি বিনা পরিচর্যায় ছিল। এছাড়া শীতে বাগানে পড়ে থাকায় শারীরিক অবস্থার অবনতি হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর