,

সনদ না দেয়ার পরও যেভাবে বৈধ হল শমসের মবিনের মনোনয়ন

news-image

সিলেট প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষ হয়েছে রবিবার। এতে সিলেটের ৬টি আসনে মনোনয়ন বাতিল হয়েছে ১৫ জনের। ঋণ খেলাপী, মনোনয়ন পত্রে স্বাক্ষর না থাকা এবং তথ্যগত ত্রুটির কারণে এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। তবে তারা পরবর্তীতে নিয়ম অনুযায়ী আপিল করতে পারবেন।

তবে কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে বাতিল কিংবা স্থগিত হওয়া থেকে বেঁচে গেছেন কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে একজন সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রার্থী শমসের মবিন চৌধুরী।

জানা গেছে, দাখিলকৃত মনোনয়নপত্রে শমসের মবিন চৌধুরী শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএ (সম্মান)। মনোনয়নপত্রে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সাথে সনদ সংযুক্ত করার নিয়ম থাকলেও তিনি সেটি সংযুক্ত করেননি। তবে, তাঁর সনদ হারিয়ে গেছে এমন একটি জিডির কপি তিনি মনোনয়ন ফরমের সাথে যুক্ত করেন।
এর আগে এরকমই সমস্যা পাওয়া যায় সিলেট-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মামুনুর রশীদ মামুনের মনোনয়ন পত্রে। দাখিলকৃত তথ্যে মামুন শিক্ষাগত যোগ্যতায় বিএসএস (সম্মান) উল্লেখ করলেও এর সনদ তিনি যুক্ত করেননি। তবে তিনি বিএসএস উর্ত্তীর্ণের মার্কশিট তিনি দাখিল করেন।

নির্বাচন কমিশন এ ব্যপারে তাঁর কাছে জানতে চাইলে মামুন বলেন, তিনি রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয় থেকে সনদ সংগ্রহ করতে পারেননি। তবে মার্কশিটের মুলকপি তাঁর কাছে আছে। তখন তিনি সেটি প্রদর্শন করলে নির্বাচন কমিশন মামুনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।

একই রকম সমস্যায় সিলেট-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মামুনুর রশীদ মামুনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করায় পরবর্তীতে সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রার্থী শমসের মবিন চৌধুরীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের