,

তরুণীকে ভয় দেখিয়ে প্রবাসীর ধর্ষণ, একাধিকবার গর্ভপাত! অতঃপর…

news-image

সিলেটের ওসমানী নগর উপজেলায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে নুনু মিয়া নামে এক যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা এক মামলায় ওই প্রবাসী গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত- নুনু মিয়া উপজেলার গোয়ালাবাজারের মৃত আবদুর রহিমের ছেলে।এর আগে, নুনু মিয়ার বাসার কাজের মেয়ে (১৯) তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে। এ মামলায় সোমবার (৫ নভেম্বর) বিকালে অভিযুক্ত নুনু মিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবাসী নুনু মিয়া দীর্ঘদিন ধরে দেশে বসবাস করছেন। গত ১ বছর ধরে স্থানীয় এক তরুণী তার বাসায় কাজ করে আসছে। সেই সুবাদে ওই কাজের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে নুনু। ধর্ষণের ফলে একাধিকবার ওই তরুণীর অবৈধ গর্ভপাত করানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই মুমিনুল ইসলাম ধর্ষণ মামলায় প্রবাসী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের