,

ক্রিকেটার চামেলির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র লিটন

news-image

জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার অসুস্থ চামেলি খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।বুধবার বেলা ১১টার দিকে চামেলিকে রাজশাহী নগরীর দরগাপাড়ায় তার বাসায় দেখতে যান মেয়র লিটন। এ সময় তাৎক্ষণিকভাবে তিনি চামেলির উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।

আট বছর থেকে লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডের হাড়ের ব্যথা নিয়ে বর্তমানে সংকটাপন্ন শারীরিক অবস্থায় রয়েছেন চামেলি। মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় অবস হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ।বিভিন্ন গণমাধ্যমে চামেলিকে নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি মেয়র লিটনের নজরে আসে।

এদিকে চামেলির বাড়িতে অবস্থানের সময় মেয়র লিটন সেখানে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের বলেন, অসুস্থ ক্রিকেটার চামেলির পাশে দাঁড়ানো উচিত মনে করেই তাকে দেখতে এসেছি। চামেলি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, তারা অর্থ সংকটে রয়েছেন।তিনি বলেন, চামেলির চিকিৎসার পুরোপুরি ব্যয়ভার মেটাতে যা করা দরকার করব। সমাজের সচ্ছল ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।জরাজীর্ণ যে বাড়িতে তারা বসবাস করছেন, সেটি নিয়েও ভাবছি। এ ছাড়া চামেলির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব বলে মন্তব্য করেন রাজশাহীর মেয়র।

প্রসঙ্গত বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন ক্রিকেটার চামেলি (২৭)। শুধু নারী দল নয়, সমান তালে খেলেছেন ফুটবলও। পাশাপাশি অ্যাথলেটিকসেও ছিলেন সমান পারদর্শী।২০১০ সালে এশিয়া কাপে রানার্সআপ হওয়া দলের হয়ে মাঠ মাতান এ দাপুটে ক্রিকেটার।প্রায় আট বছর আগে জিম করার সময় মাজায় ব্যথা পান তিনি। এর পর থেকে মাঝেমধ্যেই সে ব্যথা অনুভব করতেন। গত এক মাস থেকে তিনি বিছানাগত হয়ে পড়েন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের