,

নবজাতককে ধানক্ষেতে ফেলে গেলেন তরুণ-তরুণী!

news-image

রাতের আঁধারে দুই তরুণ-তরুণী মিলে রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে দেয় এক নবজাতককে। বাড়ি ফেরার পথে এক কলেজছাত্র ধানক্ষেতে নবজাতকের কান্না শুনে তাকে উদ্ধার করে। পরে কন্যাশিশুটিকে থানায় নিলে উৎসুক জনতার ভিড় জমে। অনেকেই উদ্ধার হওয়া শিশুটির দায়িত্ব নিতে আগ্রহী হন। এমন ঘটনাটি ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।স্থানীয়রা জানায়, রোববার রাতে সদ্য জন্ম নেয়া এক কন্যাশিশুকে নান্দাইলের ঘোষপালা নামক এলাকায় রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে যায় অজ্ঞাত দুই তরুণ-তরুণী।

ওই এলাকার আনিছুর রহমান হৃদয় (২০) নামে এক কলেজছাত্র বাড়ি ফেরার সময় দূর থেকে দেখতে পান মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত দুই তরুণ-তরুণী সড়কের ওপরে এসে একটি সিএনজিচালিত অটোরিকশায় চলে যাচ্ছে। পরক্ষণেই এক শিশুর কান্না শুনতে পেয়ে তার বড় ভাই মিজানকে (২৫) ডেকে এনে মোবাইলের আলোতে শিশুটিকে খালি গায়ে দেখতে পান। পরে নিজের গায়ের শার্ট মুড়িয়ে বাচ্চাটি কোলে নিয়ে থানায় নিয়ে যান দুই ভাই।

নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া বাচ্চাটির চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে ও দত্তক নিতে হাসপাতালে ভিড় জমায় শত শত উৎসুক নারী-পুরুষ। তবে নবজাতক বাচ্চাটির বাবা-মায়ের কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। দত্তক নিতে ইচ্ছুকদের আদালতের মাধ্যমে অনুমতি নিয়ে আসার পরামর্শ দিয়েছেন।কতটা নির্মম হলে নিজ সন্তানকে ফেলে দেয় মা-বাবা? তার কোনো উত্তর না মিললেও প্রশ্ন থেকে যায় বিবেকের কাছে। ঠিক তেমনি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে মহাসড়কের পাশে ধানক্ষেতে পাওয়া সেই নবজাতক শিশুর জীবনে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর