,

ইলিশ অবরোধ শেষে রাত থেকেই শুরু হবে জেলেদের সমুদ্রযাত্রা 

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :২২ দিন ধরে নীরব-নিস্তব্ধ বাগেরহাটের ৩ উপজেলারমৎস্যপল্লী আবার সরব হয়ে উঠেছে। ইলিশ আহরণের নিষেধাজ্ঞার নির্ধারিত সময় আজ রবিবার রাত ১২টা পর্যন্ত। এর পরই জেলেরা ছুটবেন সমুদ্রে। দীর্ঘ অবসর সময় পরিবারের সঙ্গে কাটিয়ে মাঝি-মাল্লারা ফিরে এসেছেন মহাজনদের আড়তে। ট্রলারে জ্বালানি তেল, বরফ, সরদ তুলে সবাই প্রস্তুতি নিচ্ছেন সাগরে যাবার।

মৎস্য আড়ত্দার মো. জামাল হাওলাদারের মালিকানাধীন এফবি আল্লাহ মালিক ১ ট্রলারের মাঝি মো. মফিজুল ইসলাম। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে। তিনি জানান, অবরোধের আগের দিন ৬ অক্টোবর সাগর থেকে ফিরে আসেন তারা। পরেরদিন বাড়িতে চলে যান। এই দীর্ঘ অবসর সময়টা তিনি পরিবারের সাঙ্গেই কাটিয়েছেন। তার ট্রলারে মোট ১৭ জন জেলে। সবাই সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়ে মহাজনের আড়তে ফিরেছেন।

এফবি আজমির শরীফ ট্রলারের মালিক তহিদুল তালুকদার ও এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক মো. রুহুল আমিন চাপরাসি বলেন, অবরোধের সময়ের মধ্যে জাল, ট্রলার মেরামত করে সাগরে যাবার উপযুক্ত করে প্রস্তুত রাখা হয়েছে। অবরোধের সময় শেষ হলেই সাগরের উদ্দেশে রওনা হবে ট্রলারগুলো।

জাতীয় মৎস্য সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মৎস্য ব্যবসায়ী মো. আবুল হোসেন বলেন, শরণখোলার জেলে-মহাজনরা সরকারের নির্দেশ যথাযথভাবে পালন করেছে। নিষেধাজ্ঞার মধ্যে কোনো জেলেকে নদী-সাগরে জাল ফেলতে দেখা যায়নি। এ উপজেলার সহস্রাধিক ফিশিং ট্রলার রয়েছে। এসব ট্রলার রাত ১২টার পর থেকেই সাগরে ছুটতে শুরু করবে।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, দেশের বিভিন্ন এলাকায় অবরোধের মধ্যে অসাধু জেলেদের ইলিশ শিকারের খবর পাওয়া গেলেও শরণখোলা তার ব্যতিক্রম। এখানকার কোনো জেলে নিষিদ্ধ সময়ে নদী-সাগরে জাল ফেলেনি। জেলে, মহাজনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় এবারের অবরোধ সফল হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর