,

রাজশাহীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপুজা

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহীতে কঠোর নিরাপত্তা ও ধর্মীও নানা
আনুষ্ঠানিকতার এবং প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের
সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুপুর নগরীর কুমারপাড়া সংলগ্ন পদ্মানদীতে সনাতন
ধর্ম সংঘের প্রতিমা বির্সজন মধ্যে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিকেল থেকে প্রতিমা বির্সজনের মুল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করে ভক্তরা। অত্যান্ত সুশৃংখল ও কঠোর নিয়মানুবর্তীতার মধ্যে র্যাব ও পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রতিমার ট্রাক নিয়ে বের হয় এই শোভা যাত্রা।

এসময় ভক্তরা মাইকের গানের তালে তালে নেচে গেয়ে বাধভাঙ্গা আনান্দ উল্লাসে ফেটে পড়ে। র্যাব ও পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গভীর রাত পর্যন্ত এভাবেই চলে কুমার পাড়া সংলগ্ন পদ্মা নদীতে প্রতিমা বিসর্জনের কাজ। এর আগে সকালে ধর্মীও নানা অনুষ্ঠানাদির মধ্যে দিয়ে চলছে দেবী দুর্গা বিদায় দেয়ার প্রস্তুতি।

আর আগে সকালে ঢাক, ঢোল, করতাল, শাখ ও উলুধ্বনীর মধ্যে শেষ হয় মহাদশমী বিহিতপূজা। এর পরপরই হিন্দু রমনীরা মেতে উঠে সিঁন্দুর শুভক্ষনে। বিবাহিত নারীরা দেবীর চরণ থেকে সিন্দুর তোলা ও একে অপরকে পড়িয়ে দেয় এবং মঙ্গল কামনা করে। শুরু হয় মিষ্টি মুখ করানো। এর সাথে চলে শারদীয়ার শুভেচ্ছা বিনিময়।

অন্যায় অবিচার আর অসুরকে বধ করার লক্ষ্যে মহাশক্তিরুপী, দুর্গাতিনাশিনী দেবী দুর্গা আবারও এক বছর পর মর্ত্যে আবির্ভূত হবেন এ প্রত্যাশায় ভক্ত ও পূজারীরা শেষ বিদায় জানায় শারদীয়া দেবীকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের