,

হাত-পা ধরে বলেছি ঘটনাটি কাউকে বলব না

news-image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চলন্ত বাসে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে মানিকগঞ্জ-সাটুরিয়া সড়কের ধুল্ল্যা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত বাসচালক জামালকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ওই নারী পোশাক শ্রমিক ধামরাই উপজেলার বাথুলি এলাকার কিউটেক্স কারখানায় কাজ করেন। তার বাড়ি সাটুরিয়া সদর ইউনিয়নে।

ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক বলেন, মঙ্গলবার রাত ১০টায় অফিস ছুটি হওয়ার পর অন্যদের সঙ্গে পোশাক শ্রমিক পরিবহনের ওই বাসে উঠি। ধুল্ল্যা এলাকায় অন্য পোশাক শ্রমিকরা নেমে যাওয়ার পর বাসে একাই ছিলাম আমি।

কিছুদূর যাওয়ার পর বাসের সব বাতি বন্ধ করে দিয়ে আমাকে ধর্ষণের চেষ্টা চালায় চালক। পরে তার হাত-পা ধরে বিষয়টি কাউকে বলব না শর্তে তার হাত থেকে মুক্তি পাই। এরপর সাটুরিয়া বাজার ব্রিজ এলাকায় বাস থেকে নেমে যাই। সেখানে অপেক্ষায় থাকা আমার বাবার কাছে ঘটনাটি জানাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

সাটুরিয়া থানা পুলিশের এএসআই মো. জাকির বলেন, পোশাক কারখানার শ্রমিক পরিবহনের বাসে নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়ার পর সাটুরিয়া বাজার থেকে অভিযুক্ত বাসচালক জামালকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই নারী শ্রমিক ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। গ্রেফতার চালককে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের