,

যৌন-হয়রানি : ‘মি টু’ ঝড়ে উড়ে গেলেন মন্ত্রী আকবর

news-image

আন্তর্জাতিক ডেস্ক: যৌন হয়রানির অভিযোগে ভারতে শুরু হওয়া ‘#মি টু’ ঝড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

বিবৃতিতে ভারতীয় এই মন্ত্রী বলেন, ‘যেহেতু আমি আদালতের কাছে ন্যায় বিচার চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং আমার কাছে মনে হয়েছে, মন্ত্রণালয় থেকে পদত্যাগ এবং আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের মোকাবেলা করাই এখন যৌক্তিক কাজ।’

‘এমন অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ থেকে আমি পদত্যাগ করছি। দেশের সেবা করার সুযোগ করে দেয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালের দিকে ভারতের একাধিক গণমাধ্যমে সম্পাদকের দায়িত্ব পালন করেন এমজে আকবর। সেই সময় অন্তত ১৬ নারী সাংবাদিক তার কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে সম্প্রতি অভিযোগ তোলেন।

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমজে আকবর তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগকে ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং বিব্রতকর বলে প্রত্যাখ্যান করেন। সোমবার সাংবাদিক প্রিয়া রমনীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন সদ্যপদত্যাগকারী এই মন্ত্রী।

ভোগ ম্যাগাজিনে দেয়া এক স্বাক্ষাৎকারে সাবেক এই সম্পাদকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন প্রিয়া। চলতি মাসের শুরুর দিকে এমজে আকবর নাইজেরিয়া সফরে থাকাকালীন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে #মি টু ঝড় তোলেন এই নারী সাংবাদিক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের