,

প্লেনের দুই যাত্রীর পেটে মিলল ৭৬ পোটলা ইয়াবা

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের দুই যাত্রীর পেট থেকে বিশেষ উপায়ে ৭৬ পোটলা ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ওই দুই যাত্রী হচ্ছেন শফিকুল ইসলাম (২৩) এবং মো. নাহিদ হোসেন (২৫)। বুধবার ভোরে তাদের কাছ থেকে পোটলাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) খোরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই যাত্রীর কাছ থেকে পোটলা উদ্ধার করা হয়েছে। তবে ইয়াবা গণনা এখনও শুরু হয়নি। এগুলোর কোনটায় ৪০-৪৪ পিস আবার কোনটায় ৫০ পিস ইয়াবা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে।

তিনি আরও জানান, মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৪২ নম্বর ফ্লাইটের ২৪-এ এবং ২৪-ব নম্বর সিটে ঢাকায় আসে ওই দুই যাত্রী। উভয়ের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকায় অবতরণের পর থেকে তাদের ওপর গোয়েন্দা নজরদারি করা হয়। তাদের কাছে ইয়াবা আছে কিনা-জানতে চাইলে তারা তা অস্বীকার করে।

পরে শমরিতা হাসপাতালে তাদের এক্স-রে করা হলে পেটের ভেতর ইয়াবাভর্তি বেশ কয়েকটি পোটলার অস্তিত্ব পাওয়া যায়। তাদের কলা, রুটি, জুস খাওয়ানোর পর বিশেষ উপায়ে ইয়াবাগুলো বের করে আনা হয়। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর