,

ধরতে গেল স্বামীকে, ধরা পড়ল স্ত্রী

news-image

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ লায়লা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, এসময় তার কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাড়ে ২৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

সোমবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়াপাড়ার নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লায়লা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূব সাতঘড়িয়া পাড়া এলাকার নূরুল আলমের স্ত্রী।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, রাতে তারই নেতৃত্বে একদল পুলিশ হোয়াইক্যং পূব সাতঘড়িয়া পাড়ার চিহ্নত ইয়াবা ব্যবসায়ী নূরুল আলমের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ ১২ হাজার পিস ইয়াবা, নগদ ২৯ লাখ ৫৭ হাজার তিনশ টাকাসহ লায়লাকে আটক করে।

ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার লায়লা বেগম ও বাড়ির মালিক নূরুল আলমকে পলাতক আসামি করে মাদকসহ সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর