নেপালে পশু বলির উৎসব
মতিলাল কুশওয়াহা মানত করেছিল তার কোন এক ছেলে যদি একটি চাকরি পায় তাহলে সে দেবী গাধীমাইর প্রতি একটি বকরী বলি দেবে। গত বছর তার ছেলে একটি চাকরি পেল।
প্রতিজ্ঞা অনুযায়ী মতিলাল শনিবার দিন দক্ষিন নেপালের গাধীমাই দেবী মন্দিরে বকরী বলির জন্য আসল; যেখানে তার মত আরো লক্ষ লক্ষ লোক অনেক ধরনের পশু নিয়ে জড়ো হল বলির জন্য। ধর্মীয় উদ্দেশ্যে একসাথে সবেচেয়ে বেশি পশুবলী হয় এই গাধীমাই মন্দিরে।
মতিলালের বাড়ি কাঠমুন্ডু থেকে ৬০ মাইল দক্ষিনে বারা জেলায়। তিনি জানান, তাদের গ্রামের সবাই তার মত পশু বলির মানত করেছে। কেউ পুত্র সন্তান হলে, কেউ কন্যা সন্তান হলে, কারোর বা ভাগ্য বদল হলে এ ধরনের প্রতিজ্ঞা করে।
নেপালে ৮০ ভাগ মানুষ হিন্দু এবং এ ধরনের রেওয়াজ সেখানে খুব প্রসদ্ধি। ছাগল, মহিষ এবং মুরগী বলি দেয়া হয় মন্দিরে এবং বাড়িতে মানত পূরনের জন্য। মন্দিরের আশপাশের জেলা থেকে প্রায় ৫০ লক্ষ মানুষ এ পশুবলি উৎসবে যোগ দেয়।
এছাড়া ভরতের বিহার এবং উত্তর প্রেদেশ থেকেও লোকজন যোগ দেয় এ উৎসবে। পশু বলির জন্য দুইদিন বরাদ্দ থাকে। পশুবলির জন্য একটি নির্দিষ্ট নিয়ম অনুসরন করা হয়। শুক্রবার দিন মাদী এবং বাছুর মহিষ ও শনিবার দিন ছাগল বলি দেয়া হয়।
অফিস সূত্র মতে এবার ১০ হাজার মহিষ বাছুর এবং ১ লাখ ৫০ হাজার ছাগল বলি হবে গাধীমাই মন্দিরে। গাধীমাই দেবিকে শক্তির দেবী মনে কওে তারা।
২০০৯ সালে পশুবলির পঞ্চবার্ষিকী উৎসব পালন করা হয়। মন্দিও সূত্রমতে তখন ২০ হাজার মহিষ বাছুর এবং ২ লাখ ছাগল বলি দেয়া হয়।











