,

গরুর মাংসের দই বড়া

news-image

কুরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেমের সংখ্যা। বাংলাদেশে মূলত গরু এবং খাসিই কুরবানি হয়ে থাকে বেশি। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে বিশেষ রেসিপির তালিকায় আজ থাকলো গরুর মাংসের দই বড়া। রেসিপিটি দিয়েছেন বিশিষ্ট রাঁধুনি রোমানা রহমান মিতু।

রান্নায় যা লাগবে
গরুর কিমা ২০০ গ্রাম, পাউরুটি আধা কাপ, টক দই ৫০০ গ্রাম, কাঁচামরিচ কুচি ২-৩ টা, পেঁয়াজ টুকরো করে কাটা ১ কাপ, পুদিনাপাতা কুচি ১ কাপ, পুদিনাপাতা বাটা ১ চা চামচ, ধনেপাতা বাটা ১ চা চামচ, তেতুলের সস ৪ টেবিল চামচ, চাট মশলা ১ চা চামচ, চিনি আধা কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, জিরা টালা গুঁড়া আধা চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস ১ টেবিল চামচ, বিট লবণ স্বাদ মতো।

যেভাবে রান্না করতে হবে
পাউরুটি ছাড়া বাকি সব উপকরণ মেখে ১ ঘণ্টা ফ্রিজের নরমালে রেখে দিতে হবে। এরপর পাউরুটি ভিজিয়ে আবার চিপে পানি বের করে মাংসের কিমার সাথে ভালোভাবে মাখিয়ে গোল বলের মতো করে ডুবোতেলে লালচে করে ভেজে নিতে হবে। এরপর অন্যান্য সব উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। কিমার বলগুলো দইয়ের মিশ্রণে ডুবিয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। পরিবেশনের পূর্বে প্রয়োজনে একটু লাল মরিচের গুঁড়া ছড়িয়ে দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর