,

ঈদের বিশেষ খাবার

news-image

আজ ঈদুল আযহার দিনে প্রায় প্রতিটি মুসলিম ঘরেই চলছে কোরবানির আয়োজন। যারা কোন কারণে কোরবানি দিতে পারেন নি, তারাও বাজারের কেনা মাংস দিয়ে করছেন হরেক রকমের রান্নার আয়োজন। কোরবানি হোক বা না হোক, ঈদ বলে কথা। আর তাই বিশেষ কিছু রান্নাবান্না তো হবেই। তাই আপনাদের জন্যই ফারহিন রহমান নিয়ে এলেন ঈদের দারুণ একটি রেসিপি। আসুন, শিখে নেই।

কোফতার জন্য যা যা লাগবে :

– বীফ কিমা ৪ কাপ – আদা বাটা ১ টেবিল চামচ – রসুন বাটা ১ টেবিল চামচ – পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ – বেসন ১ কাপ বা প্রয়োজন মত – ধনে জিরা গুঁড়ো ২ চা চামচ – মরিচ গুঁড়ো ১ চা চামচ – গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচের একটু বেশি – কাবাব মশলা ১/২ চা চামচ – কাঁচা মরিচ কুচি ৪-৫ টি – ধনেপাতা পাতা কুচি পরিমান মত – লবণ স্বাদ মত – চিনি ১/২ চা চামচ – তেল ভাজার জন্য

কারির জন্য যা যা লাগবে :

– পিঁয়াজ বাটা ২ কাপ – পিঁয়াজ কুচি আধা কাপ – আদা বাটা ১ টেবিল

– রসুন বাটা ১ টেবিল – টমেটো পেস্ট ২ টেবিল চামচ(রেডি মেড) – আস্ত জিরা ১ চা চামচ – এলাচ ৫-৬ টি – দারচিনি ৩-৪ টি – তেজপাতা ২টি – মরিচ গুঁড়া ১ চা চামচ – হলুদ গুঁড়া ১/২ চা চামচ – ধনে গুঁড়া ২ চা চামচ – আস্ত কাঁচামরিচ ১০-১২ টি – ধনেপাতা কুচি পরিমান মত – চিনি ১ চা চামচ – তেল

প্রণালি-

  • -বীফ কিমার সাথে সব মশলা মাখিয়ে ছোট ছোট বল বানিয়ে গরম তেলে বাদামী করে ভেজে নিতে হবে। -এবার প্যানে তেল গরম করে পিঁয়াজ কুচি দিয়ে বাদামী করে ভেজে একে একে আস্ত মশলা,বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
  • -টমেটো পেস্ট দিয়ে আরও একটু কষিয়ে পরিমান মত পানি দিয়ে দিন।
  • -পানিতে বলক উঠলে কোফতা গুলো দিয়ে হালকা আচে কিছুক্ষণ রান্না করে ধনেপাতা কুচি,আস্ত কাঁচামরিচ আর চিনি দিয়ে নামিয়ে ফেলতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের