,

‘টকশোতে যা ইচ্ছে বলতে পারছেন, তাহলে কীভাবে আপনি পরাধীন?’

news-image

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যা ইচ্ছে লেখা হয়। প্রচার করা হয়। অন্যায় ও মিথ্যা প্রচারণা চালানো হয়। উদারতার মানে যা ইচ্ছে তা করার অধিকার প্রত্যাশা তা তো সঠিক নয়। আমাদের এখানে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে যা ইচ্ছে করা হয় এমনটি বিশ্বের আর কোথাও হয় না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও শিক্ষাবিদ ড. অনুপম সেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকায় ছিলাম প্রায় সাত বছর। পৃথিবীর বহু দেশ আমি ঘুরেছি, কোথাও এত রাজনীতি করতে দেখা যায় না। যে যা ইচ্ছে তাই বলছে, যা ইচ্ছে তাই করছে। এর চেয়ে উদারনীতি আর কি হতে পারে, বলুন। কোনো একটি মিথ্যা খবর দিয়ে যদি আপনি দেশের বিপদ ঘটান তার জন্য তো আপনাকে জবাবদিহি করতে হবে। এই নীতি বিশ্বের সব দেশেই রয়েছে। বাংলাদেশের মতো উদারনৈতিক রাজনীতি বা এত স্বচ্ছ গণতন্ত্র পৃথিবীর কয়টি দেশে আছে?

তিনি আরও বলেন, পত্রপত্রিকায় আপনি যা ইচ্ছে লিখছে। টকশোতেও যার মনে যা আসছে তাই বলছেন। তাদের অভিযোগ, এখানে কোনো বাকস্বাধীনতা নেই, আমরা কথা বলতে পারি না, তমুক করতে পারি না ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, তারা যদি কথা নাই বলতে পারবেন, টেলিভিশন টকশোতে কীভাবে সরকারকে যা ইচ্ছে তা বলতে পারছেন?

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের