,

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনীতে যুবক নিহত,প্রতিবাদে বিক্ষোভ মিছিল

10154463_669261543169580_8584776193346831263_nনিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়া শহরের খালপাড়ের হকার্স মার্কেট এলাকার ব্যবসায়িরা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে রিছাল পাঠান (২৩) নামে এক যুবককে গণপিটুনী দিয়ে মেরে ফেলেছে। নিহত রিছাল শহরের কান্দিপাড়া মহল্লার ইয়াছিন পাঠানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় হকার্স মার্কেট এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ওই মার্কেটের ব্যবসায়ীরা রিছালকে গণপিটুনী দেয়।তার অবস্থা আশংকাজনক হলে রিছালকে তারা সদর হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টায় সে মারা যায়।
নিহত রিছালের দাদা কাছন মিয়া জানান রিছালকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয় যে, সন্ধ্যায় ওই যুবককে মেরে হাসপাতালে ভর্তির পর রাতে সে মারা যায়। কে বা কারা তাকে হাসপাতালে রেখেছে এবং কিভাবে মারা গেছে তা আমরা জানতে পারিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করেছে। নিহতের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের হাতে লাশ তুলে দেয়া হয়।এদিকে রিছালের হত্যাকারীদের বিচাররের দাবীতে দুপুর পৌনে ১২টার দিকে শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে রিছালের আত্মীয় স্বজন ও অনুসারীরা।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান,  নিহত রিছালের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা