,

নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক, ফেন্সিডিল উদ্ধার

news-image
বিশেষ প্রতিনিধি,  ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর পুলিশ  ফাঁড়ির  বিশেষ অভিযানে নারীসহ ৪ মাদক  ব্যবসায়ী আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩০০বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে এই অভিযান চালানো হয়। আটকৃতরা  হলেন, আখাউড়া দেবগ্রাম এলাকার দুলাল মিয়ার স্ত্রী  রিনা (৪২) এবং একই গ্রামের সবুজ মিয়ার স্ত্রী  শেফালী বেগম (৩০) এবং উপজেলার তন্তর গ্রামের কাশেম মিয়ার ছেলে  বাদল মিয়া (৩৫) ও একই গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ স্বপন (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে সিএনজি গাড়ি থেকে নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পাচারের কাজে ব্যবহ্নত সিএনজি গাড়িটিও জব্দ করা হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম সিকদার মাদকসহ চারজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীগনের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর