,

আজ শেষ হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

image_135225.shohag-trainপবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ট্রেনে পঞ্চম ও শেষ দিনের টিকিট বিক্রি চলছে। মঙ্গলবার বিক্রি হচ্ছে ৫ অক্টোবরের টিকিট। শেষ দিনের জন্য টিকিট কিনতে সোমবার মধ্যরাত থেকে অনেক যাত্রী কাউন্টারের সামনে অপেক্ষমান ছিলেন। সকাল ৯টা আগেই কমলাপুর স্টেশন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকায় শুধু কমলাপুর স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ১৫টি কাউন্টার থেকে প্রতিদিন ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।
 
ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন বিক্রি হয়েছে ১ অক্টোবরের টিকিট। শনিবার বিক্রি হয়েছে ২ অক্টোবরের টিকিট। রোববার বিক্রি হয়েছে ৩ অক্টোবরের টিকিট। সোমবার বিক্রি হয়েছে ৪ অক্টোবরের টিকিট। বুধবার বিক্রি হচ্ছে ৫ অক্টোবরের টিকিট। আন্তঃনগর ট্রেনের টিকিটের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে দেওয়া হবে। ৩ অক্টোবর থেকে বিক্রি হবে ফিরতি টিকিট। এছাড়া ঈদ উপলক্ষে পাঁচটি বিশেষ ট্রেন চলবে।
 
ভিআইপি ও রেলওয়ে কর্মচারী কোটায় আরও সাড়ে ৬ হাজার টিকিট দেওয়া হবে। সব মিলিয়ে প্রতিদিন ১৮ হাজারের বেশি টিকিট দেওয়া হবে। ঈদে ট্রেনে বাড়তি ১৩০টি বগি সংযোজন করা হচ্ছে। ওইসব বগির ধারণক্ষমতা অনুযায়ী ১৮-২০ হাজার যাত্রীর টিকিট দেওয়া সম্ভব হবে। সূত্র আরও জানায়, ঈদের ট্রেনে স্ট্যান্ডিং টিকিট তাৎক্ষণিক বিক্রি করা হবে। ঈদে ঢাকা থেকে দেওয়ান বাজার, পার্বতীপুর ও খুলনা রুটে স্পেশাল ট্রেন সার্ভিস চালু থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম থেকেও স্পেশাল ট্রেন চলাচল করবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর