সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
রাজধানীর উত্তরখান মাস্টারপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শনিবার রাতে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত এ কে এম সাইফুল্লাহ (৫৫) সোনালী ব্যাংক হেড অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন।
তিনি সাতক্ষীরার সদর উপজেলার রইসপুরের মরহুম আব্দুল গফুরের ছেলে। তিনি রাজধানীর উত্তরখান মাস্টারপাড়ায় বসবাস করতেন।
উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মারফুজুুল ইসলাম জানান, ব্যাংক কর্মকর্তা সাইফুল্লাহ শনিবার রাতে উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসককে দেখিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। তিনি মাস্টারপাড়ায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।











