,

শুধু বিমান হামলায় আইএস দমন সম্ভব নয় : মার্কিন কর্মকর্তা

74205_dimpseyযুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন যে, যৌথ বাহিনীর হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেট-এর ব্যাপক ক্ষতি করা হয়েছে, তবে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে তাদের দমন করা সম্ভব নয়। বিবিসি এ খবর জানিয়েছে। 

দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্টিন ডিম্পসে বলেছেন, সিরিয়া আর ইরাক, উভয়ক্ষেত্রেই ভূমিতে সামরিক অভিযান চালানো জরুরি হয়ে পড়েছে।

এজন্য রাজনৈতিক সমাধানের উপরও গুরুত্ব দিয়েছেন এই সামরিক কর্মকর্তা।

শুক্রবার ইরাকে বিমান হামলায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

দেশটির হাউজ অব কমন্সে সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে রাশিয়া হুশিয়ারি জানিয়েছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্র আর আরব দেশগুলোর বোমা হামলার অর্থ হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সিরিয়ায় যেকোনো হামলা চালানোর আগে, দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সম্মতি নেয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর