,

‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ’

ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে ভ‍ূমি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশেষ বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, যত সমস্যা সব ভূমি নিয়ে। দেশে যত মামলা আছে তার প্রায় সবই ভূমি সংক্রান্ত। আর ভূমির মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে বংশ পরম্পরায়। তাই ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনা ডিজিটালাইজড করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেন তা নির্ভুল হয়।

ভূমির সঠিক ব্যবহারের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ বাড়ছে। মানুষের জন্য খাদ্যের যোগান দিতে হবে, উৎপাদন বাড়াতে হবে, তাদের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের ছোট দেশ। তাই খুবই পরিকল্পিতভাবে ভূমির ব্যবস্থাপনা করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় শিল্প-কারখানা উর্বর জমিতে না গড়ে তুলে অনুর্বর জমিতে গড়ে তুলার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভ‍ূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জাম‍ান চৌধুরী, সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

 

– See more at: http://www.bd-pratidin.com/2014/09/18/31210#sthash.Ieh4rhyX.dpuf

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর