সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড হচ্ছে মিয়ানমারে আটক বিদেশি সাংবাদিকদের

news-image

নিজস্ব প্রতিবেদক : পার্লামেন্ট এলাকায় বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়নের ঘটনায় আটক দুই বিদেশি সাংবাদিককে রিমান্ডের আবেদন জানাবে মিয়ানমার পুলিশ।

তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আটক দুই সাংবাদিক হচ্ছেন- সিঙ্গাপুরের লাউ হন মেন ও মালয়েশিয়ার মক চৌ লিন। তারা তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশনের (টিআরটি) সংবাদকর্মী।

রোববার চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, মিয়ানমারের এক্সপোর্ট-ইমপোর্ট আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী, আটক সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার। ওই দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য ৪ থেকে ১৫ দিন পর্যন্ত রিমান্ড পেতে আদালতের কাছে আর্জি জানাবে রাষ্ট্রপক্ষ।

এর আগে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি শনিবার মিয়ানমার পুলিশকে উদ্ধৃত করে ওই দুই সাংবাদিক আটকের খবর জানায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা