সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মশা কামড়ের চুলকানি মেটাবে এই যন্ত্র

news-image

অনলাইন ডেস্ক : মশা মারতে কামান দাগতেও রাজি হয় অনেকে। মশার উৎপাত থেকে বাঁচতে কত ধরনের উপায় যে বের হয়েছে তা বলে শেষ করা যাবে না। এসব দুঃখের কথা আর নাইবা বললাম। এই মশাকে তো আটকানো যাবে না। কিন্তু এখন এই মশা বা অনান্য কোনও পোকা মাকড়ের কামড়ে শরীরে চুলকানি চাইলে আটকানো যাবে।

মশার কামড়ের সব থেকে বিরক্তিকর বিষয় চুলকানি। এই চুলকানি ঠেকানোর কোনো উপায় এতোদিন ছিল না। এবার সেই সমস্যারও সমাধান করে ফেলল বিজ্ঞানীরা। নতুন এক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে তারা। এক বাটন সম্বলিত লম্বাটে আকৃতির বাইট হেলপার। মশার কামড়ে ফুলে ওঠা লাল পিণ্ডর আকার ও চুলকানি কমিয়ে আনার কাজ করবে এটি। তবে ডিভাইসটি শুধু মশার কামড় নয় শরীরের অন্যান্য জায়গার ব্যাথা সারানোর কাজেও ব্যবহার করা যাবে।

মশা বা বিষাক্ত কোনও পোকা মাকড় কামড়ে শরীরের লাল হয়ে যাওয়া অংশে বাইট হেলপার নামে এই ডিভাইসটি চেপে ধরলেই হলো। নিমেষে গায়েব সব ধরণের সমস্যা। বাইট হেলপারে আছে থার্মো পালস টেকনোলজি। এই ডিভাইসটির সাহায্যে মশা কামড়ানো স্থানটিতে কম্পনের সঙ্গে ১২০ ডিগ্রি গরম তাপমাত্রা প্রবাহিত হবে। উপকার পেতে ডিভাইসটি আক্রান্ত স্থানে ৩০ থেকে ৪০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হয়।

তবে এটি ব্যবহার করে অনেকেই জানিয়েছেন, বাইট হেলপারের গরমটা তাদের কাছে অসহনীয় মনে হয়েছে। ব্যাটারি চালিত বহনযোগ্য এই ডিভাইসটির দাম ধরা হয়েছে ৩৯ ডলার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা