সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোরের কাছ থেকে নিজের সাইকেল চুরি করলেন ইনি!

news-image

অনলাইন ডেস্ক : ৩০ বছর জেনি মর্টন হামফ্রের একটি আকাশি রঙের সাইকেল ছিল। সম্প্রতি বাড়ি থেকে সেই সাইকেলটি চুরি হয়ে যায় তাঁর। কে চুরি করেছে জেনি জানতেন না। চোর খুঁজতে তিনি ফেসবুকে সাইকেলের ছবি পোস্ট করেন। এ দিকে চোরও চুরির পর এক তৃতীয় ব্যক্তি মারফত ফেসবুকের বাই এন্ড সেল পেজে সাইকেলটির ছবি পোস্ট করেন বিক্রির জন্য। এখানেই ঘটে টুইস্ট।

দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে করতে জেনির এক বন্ধুর চোখে পড়ে যায় ওই সাইকেলটি। জেনিকে বিষয়টি জানান তিনি। তারপর দু’জনে পুলিশকে বিষয়টি জানান। কিন্তু জেনির দাবি, পুলিশের কাছ থেকে কোনওরকম সাহায্য পাননি তাঁরা। এরপরেই চোরের থেকে সাইকেল চুরির ফন্দি আঁটেন জেনি।

ক্রেতা সেজে ফেসবুকে দেওয়া ঠিকানায় যোগাযোগ করেন জেনি। ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখাও করেন। তারপর অনুরোধ করেন, কেনার আগে একবার সাইকেলটা চালিয়ে দেখতে চান। বিক্রেতা রাজিও হয়ে যায়। আর সেই সুযোগে সাইকেল নিয়ে চম্পট দেন জেনি।

সাইকেল ফিরে পেয়ে জেনি ভীষণ খুশি। আরও খুশি হয়েছেন, কারণ তৃতীয় ব্যক্তি মারফত সাইকেল বিক্রির আগে তা ভাল করে মেরামত করে দিয়েছিল চোর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা