সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল করে চলে গেল আপত্তিকর ছবি, অতঃপর…

news-image

আজকাল কমবেশি সকলেই সোশ্যাল মিডিয়ায় আসক্ত। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ট্যুইটার, স্ন্যাপচ্যাট, উই চ্যাট- কী নেই সেই তালিকায়। দূরে থাকলেও একে-অপরের সঙ্গে শুধু ফোনে বা মেসেজে কথা বলার বদলে এই ধরনের অ্যাপ ব্যবহার করতেই পছন্দ করেন সবাই। জরুরি কথা থেকে শুরু করে ব্যক্তিগত অনেক কিছুই শেয়ার করা যায় এই অ্যাপগুলির মাধ্যমে। শুধু তাই নয়, ছবি-ভিডিও সব কিছুই পাঠানো সম্ভব হয়ে ওঠে। কিন্তু কিছু কিছু সময় এটাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। একজনকে পাঠাতে গিয়ে ভুল করে অনেকেই ব্যক্তিগত জিনিস অন্যকে পাঠিয়ে ফেলেন।

তবে সবচেয়ে বেশি সমস্যা হয় হয়তো প্রেমিক-প্রেমিকা এবং স্বামী-স্ত্রী’দের। অনেক সময়েই দেখা যায়, একজনের আবদার মেটাতে অপরজন কিছু ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করেছেন। কিন্তু ভুল করে সেটা চলে গিয়েছে অন্যের কাছে। মাঝেমধ্যেই দেখা যায়, বয়ফ্রেন্ডকে পাঠাতে গিয়ে নিজের অন্তর্বাস পরিহিত ছবি বাবাকে পাঠিয়ে ফেলেছে তরুণী। কিংবা স্বামীকে পাঠাতে গিয়ে সন্তানকে একইরকম ছবি পাঠিয়ে ফেলেছেন মা। আর এই ঘটনাগুলিই মাঝেমধ্যে চলে আসে খবরের শিরোনামে।

তবে এর পরিবর্তে অনেকসময় বাবা-মা কিংবা সন্তানদের প্রত্যুত্তরও হয় বেশ মজাদার। হালকাভাবেই বিষয়টি মেনে নেয় সবাই। তবে কিছু কিছু সময় আবার কপালে দুঃখ থাকে সন্তানদের। বিশেষ করে মেয়েদের এই সমস্যায় পড়তেই হয়। কারণ মেয়ে কার সঙ্গে প্রেম করছে কিংবা কাকে নিজের গোপন ছবি পাঠাচ্ছে মা-বাবা সেটা জানার চেষ্টা করেই থাকেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা