,

ঈদে মজার রেজালা রাঁধার সবচাইতে সহজ রেসিপি

news-image

অনলাইন ডেস্ক : ঈদের দিনে গরু বা খাসির রেজালা প্রায় সব ঘরেই রাঁধা হয়। রেজালা ছাড়া যেন ঈদটাই অসম্পূর্ণ। শুধু নতুন রাঁধুনি কেন, পুরান রাঁধুনিরাও প্রায়ই হিমশিম খেয়ে যান রেজালা রাঁধতে গিয়ে। ঘরে রাঁধা রেজালার স্বাদ যেন কিছুতেই রেস্তরাঁ কিংবা বাবুর্চিদের মত হয় না। কিন্তু এবার হবে! সকলের জন্যই দারুণ সুস্বাদু রেজালা রাঁধার সবচাইতে সহজ উপায় জেনে নিন।
যা লাগবে
গরু / খাসির মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
লাল মরিচ গুড়া ২ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামুচ
জিরা বাটা ২ চা চামুচ
লবণ স্বাদমত
কিসমিস বাটা ১ চা চামুচ
টক দই ৪ টেবিল চামচ
আলু বোখারা ৫-৬ টা
কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
গরম মশলা গুড়া ২ চা চামচ
জয়ফল-জয়েত্রী-পোস্তদানা বাটা ২ চা চামচ
কাজু বাদাম বাটা ১ চা চামুচ
এলাচি তেজপাতা কয়েকটা
তেল / ঘি
পেয়াজ বেরেস্তা ১ কাপ
প্রণালি-
-প্রথমে যে হাঁড়িতে রান্না করবেন তাতে মাংশ নিয়ে তার সাথে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, হলুদ লাল মরিচ গুঁড়ো, জিরা বাটা ,গরম মশলা গুঁড়ো, কিসমিস বাটা, আলুবোখারা , এলাচি, তেজপাতা, তেল, লবণ স্বাদমত দিয়ে মাখিয়ে রাখুন ১ ঘন্টা।
-এবার একটা বাটিতে টক দই এর সাথে পেঁয়াজ বেরেস্তা, জয়ফল-জয়ত্রী-পোস্তদানা বাটা, কাজু বাদাম বাটা দিয়ে ভালোভাবে মেখে নিন।
-এক ঘন্টা এই হাঁড়ি চুলায় বসিয়ে দিন। পানি দেয়ার দরকার নাই, দেখবেন মাংস থেকেই পানি ছাড়বে। মাংসটা ১ ঘন্টা কষানোর পর দই এর মিশ্রন টা দিয়ে নাড়াচাড়া করে হাফ কাপ গরম পানি আর কাঁচা মরিচ দিয়ে রান্না করুন আরো ৩০ মিনিট।
-মাংস নরম হয়ে গেলে নামিয়ে নিন। পরিবেশন এর সময় উপরে বেরেস্তা ছিটিয়ে দিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে