,

নবীনগরে যুবকের গলিত লাশ উদ্ধার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে বুড়ি নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ ৬ জুন বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কাজিমাবাদ (শালকান্দি) গ্রাম সংলগ্ন বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, আজ দুপুরে স্থানীয়রা এলাকার পুর্বপাশের বুড়ি নদীতে ওই যুবকের লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নবীনগর থানার এস আই এহসানুল হক জানায়, লাশটি নদীর স্রোতে এখানে এসে আটকাতে পারে, উদ্ধার হওয়া যুবকের পরনে কাল রঙ্গের জিন্সের প্যান্ট ও নীল রঙ্গের গেঞ্জি ছিল। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে তবে তা লাশ ফুলে যাওয়ার কারনে অস্পষ্ট।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা