বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে আওয়ামীলীগ নেতার স্বরণসভায় ৩৫ তোরণ

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাঙ্গরা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মরহুম জহিরুল হকের স্মরণসভা উপলক্ষ্যে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানাতে ওই এলাকার আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের কড়ইবাড়ি ব্রিজ থেকে বাঙ্গরা বাজার পর্যন্ত ৩৫ টি তোরণ রাস্তার পাশে স্থাপন করেন। স্মরণসভাটি গতকাল শনিবার দুপুরে বাঙ্গরা বালুর মাঠে অনুষ্ঠিত হয়। বাজার কল্যান সমিতির সভাপতি রবিউল আওয়াল রবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি এবাদুল করীম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন নসু, সাধারণ সম্পাদক শুক্কুর খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি একজন আর্দশবান আওয়ামী লীগের কর্মী ছিলেন। দলের যে কোন কাজেই আর্দশ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেন। তার মত নেতার মৃত্যুতে দলের অপুরণীয় ক্ষতি হয়েছে।
বাঙ্গরা বাজার কল্যান সমিতির সভাপতি রবিউল আওয়াল বলেন, এমপি মহোদয়ের আগমন উপলক্ষ্যে জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী রাস্তার পাশে তোরণগুলো নির্মাণ করেছেন।
উল্লেখ্য- গত ২৮ শে ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক মারা যান।

এ জাতীয় আরও খবর