নবীনগরে চার দিনে বুড়িনদী থেকে ২ জনের লাশ উদ্ধার
শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বুড়িনদী থেকে গত পাঁচদিনে দুইজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি, ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন। নিহতরা হচ্ছে, কনিকাড়া দক্ষিণপাড়ার মৃত ফেরদৌস মিয়ার ছেলে হাসান মিয়া (২০) ও মিরপুর দক্ষিণপাড়ার চারু মিয়ার ছেলে জামাল মিয়া (৫০)। জানা গেছে, বুধবার দুপুরে জাফরপুর বিল থেকে গরু নিয়ে বুড়িনদী পার হওয়ার সময় ৫ সন্তানের জনক জামাল মিয়া বুড়িনদীতে নিখোঁজ হয়। আজ শুক্রবার সকালে নিখোঁজের ৩৬ ঘন্টা পর নবীনগর থানার পুলিশ কনিকাড়া নৌকাঘাট থেকে ভাসমান অবস্থায় জামাল মিয়ার লাশ বুড়িনদী থেকে উদ্ধার করে। এছাড়া টাইলস্ মিস্ত্রি হাসান মিয়া রবিবার বিকালে ভোলাচং কাজ শেষে কনিকাড়া যাওয়ার সময় সাতার কেটে বুড়িনদী পাড় হওয়ার সময় প্রচন্ড স্রোতে পানিতে তলিয়ে যায়। অনেক খুজাখুজির পর সোমবার বিকালে নিখোঁজের ২২ ঘন্টা পর তার লাশ নারায়নপুর ইট ভাটার কাছ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়
এ ব্যাপারে ওসি তদন্ত মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, নিহত জামাল মিয়ার পরিবার তার লাশ শনাক্ত করেছে।











