বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ৮ জুয়ারী শ্রীঘরে

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বৈশাখী মেলাতে জুয়া খেলতে গিয়ে ৮ জুয়ারি এখন শ্রীঘরে। শিবপুর ফাড়ির পুলিশ শনিবার রাতে দুর্গাপুর বৈশাখী মেলাতে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে,গঙ্গানগর গ্রামের বাবুল মিয়া , আঃ আলিম মিয়া,এরশাদ মিয়া, মেরকোটা গ্রামের বজলু মিয়া,কালাচান মিয়া, কাজলিয়া গ্রামের জহোর মিয়া,দূর্গাপুর গ্রামের শামীম হোসেন, কাইতলা গ্রামের মাদক ব্যবসায়ী নসু মিয়া।

এ জাতীয় আরও খবর