রেকর্ডের অপেক্ষায় ক্রিস গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ক্রিস গেইলের প্রয়োজন আর মাত্র ৩১ রান। এই ৩১ রান করে ফেললে গেইল এককভাবে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ানডেতে অনেক ক্রিকেটারই ১০ হাজার রান করেছে। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলই প্রথম ১০ হাজার রানের মালিক হতে যাচ্ছেন।

৩৭ বছর বয়সী এ ডান হাঁতি ব্যাটসম্যান ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিংয়ে প্রায় সব রেকর্ড দখলে রেখেছেন। সর্বোচ্চ সেঞ্চুরি (১৮), সর্বাধিক হাফ সেঞ্চুরি (৬০), সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন (৭৩২)। ১০ হাজার মাইলফলকটা অতিক্রম করাটা হবে ‘দারুণ’ কিছু হবে বলে মন্তব্য করেছেন গেইল।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এর হয়ে খেলছেন ক্রিস গেইল। তাই শীঘ্র এ অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় বিধ্বংসী এ ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার