সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব চোখ মাশরাফির দিকে

news-image

স্পোর্টস ডেস্ক : এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে রাঙাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। হয় ব্যাটে না হয় বলে। দেশের হয়ে তিন ফরম্যাটে খেলা হয়ে গেছে ২৬২ ম্যাচ। আজ তাঁর ক্যারিয়ারের বিদায়ী টি-টোয়েন্টি। টাইগার কাপ্তান মনে-প্রাণে চাইবেন শেষটা ভালোভাবে রাঙাতে। সেজন্য টাইগার ভক্তদের সবার চোখ থাকবে মাশরাফির দিকেই।

২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মাশরাফি বিন মুর্তজার। এরপর থেকে আজ পর্যন্ত ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বল হাতে শিকার করেছেন ৪১টি উইকেট। ব্যাট হাতে ৩৮ ইনিংসে করেছেন ৩৭৭ রান। সর্বোচ্চ ৩৬। অপরাজিত ছিলেন ১১ বার।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিসহ রেকর্ড ২৭টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। তাঁর নেতৃত্বতে লাল-সবুজের দেশটি জিতেছে ৯টি ম্যাচ। যেটা অধিনায়ক হিসেবে কোনো বাংলাদেশির সর্বোচ্চ সাফল্য।

টি-টোয়েন্টির পাশাপাশি ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছেন মাশরাফি। নিয়েছেন ৭৮টি উইকেট। গড় ৪১.৫২, ইকনোমি রেট ৩.২৪ করে। রান করেছেন ৭৯৭। এছাড়া অদ্যাবধি ওয়ানডে খেলেছেন ১৭২ ম্যাচ। উইকেট শিকার করেছেন ২২৫টি। সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট। রান করেছেন ১৫৫৬।

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কানদের কাছে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। আজ জিতলে টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ১-১ ব্যবধানে ড্র হবে। একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। অপরদিকে শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে।

স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে সিরিজের এবং সফরের শেষ লড়াইয়ে মাঠে নামবে সাকিব-তামিমরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, বিটিভি, টেন স্পোর্টস, টেন-৩ ও টেন-১ এইচডি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি