সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যতদিন ফিট থাকবেন ততদিন ওয়ানডে খেলবেন মাশরাফি

news-image

বয়স ত্রিশ পার হয়ে গেছে। শরীরের কারণে ২০০৯ সালের পর আর টেস্ট খেলতে পারেননি মাশরাফি। টি-টোয়েন্টি থেকে অবসরের পর এবার গুঞ্জন উঠেছে তাহলে কি ওয়ানডেকেও খুব তাড়াতাড়ি বিদায় বলছেন টাইগার এই অধিনায়ক।

তবে সীমিত ওভারের ক্রিকেটে যতদিন ফিট থাকবেন ততদিন খেলবেন বাংলাদেশ অধিনায়ক। বিসিবি সভাপতি পাপনের বরাত দিয়ে কয়েকটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলে এমন খবরই প্রচার করছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। সংক্ষিপ্ত এই সংস্করণে দুহাত ভরে দিয়েছেন দলকে। এবার নবীনদের জায়গা করে দিতে আকস্মিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি।

আগামী বৃহস্পতিবারই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য মাঠে নামবেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক। ২০১৪ সালের সেপ্টেম্বরের শেষ দিকে মুশফিকুর রহীমের কাছ থেকে রঙ্গিন জার্সির (ওয়ানডে এবং টি-টোয়েন্টি) নেতৃত্ব তুলে দেয়া হয় মাশরাফির ঘাড়ে।

মঙ্গলবারের ম্যাচ দিয়ে রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন মাশরাফি। দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে তার নেতৃত্বেই। এই ম্যাচের আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৯টি।

২০০৬ সালে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হয়েছিলেন মাশরাফি। তখন থেকে নিয়মিত এই ফরম্যাটে খেলে আসছেন ম্যাশ। এখনও পর্যন্ত বাংলাদেশের খেলা ৬৬ টি-টোয়েন্টি ম্যাচের ৫৩টিতেই খেলেছেন তিনি। হয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৪১ উইকেট শিকারী।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই