সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি খেলবেন, বললেন পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক থেকে অবসর নিলেও যতদিন ফিট থাকবেন ততদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন মাশরাফি বিন মর্তুজা। বুধবার কলম্বোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন একথা জানিয়েছেন।

তিনি বলেন, মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিক দলের জন্য অপরিহার্য। তাদের দলকে আরো অনেক কিছু দেয়ার আছে। মাশরাফি দল থেকে বাদ পড়ার কোনো কারণ নেই। যতদিন ফিট থাকবে ততদিন মাশরাফি ক্রিকেট খেলবে।

তিনি আরও বলেন, মাশরাফি একটা জিনিস সব সময় বলে আসছিল যে, এই টি টুয়েন্টি সিরিজটা ক্যাপ্টেন হিসেবে তার শেষ সিরিজ। তার মানে স্কোয়াড থেকে বাদ যাচ্ছে না। তিনি টি-টোয়েন্টি খেলে যাবেন।

এর আগে মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলা শুরুর আগে মাশরাফি ফেসবুক স্টাটাসে অবসরের ঘোষণা দেন। তিনি বলেন ‘আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময়। ’

ম্যাচের টসের সময়েও তিনি ধারাভাষ্যকার ডিন জোনসকে জানিয়ে দেন তার টি-টোয়েন্টি থেকে অবসরের কথা।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন