সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গালুরুর অধিনায়ক ওয়াটসন

news-image

স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে আগামীকালই পর্দা উঠছে আইপিএলের দশম আসরের। তবে জমজমাট এই লড়াইয়ের শুরুতেই থাকতে থাকছেন না বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

অস্ট্রেলিয়া সিরিজে কাঁধের চোটের কারণে ধর্মশালা টেস্টে খেলতে পারেননি কোহলি। কাঁধের সেই চোট ভারতীয় অধিনায়ককে বিশ্রামে রাখছে আইপিলের শুরুতেও। কোহলির অনুপস্থিতিতে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।

এর আগে কোহলির অবর্তমানে বেঙ্গালুরুকে এবি ডি ভিলিয়ার্স নেতৃত্ব দেবেন বলে জানিয়েছিলেন দলটির কোচ ড্যানিয়েল ভিট্টোরি। তবে মোমেন্টাম কাপে সাউদ আফ্রিকা প্রিমিয়ার ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল খেলবেন বলে আগামীকাল উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না ডি ভিলিয়ার্স। ঘরের মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল শেষে আগামী সোমবার বেঙ্গালুরু শিবিরে যোগ দেবেন প্রোটিয়া এ তারকা।

কোহলির ইনজুরি নিয়ে বেঙ্গালুরুর কোচ ভিট্টোরি জানান, ‘সে (কোহলি) এখনও খুব ভালো বোধ করছে না। আশা করছি কয়েকদিন পর আমরা তাকে আগের মতোই ফিরে পাবো। ৮ এপ্রিল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে আমরা তাকে ভালো ফর্মে পাওয়ার আশায় রয়েছি।’

এদিকে ময়দানী লড়াইয়ে নামার আগে সোমবার পায়ের ইনজুরিতে ছিটকে পড়েছেন সরফরাজ খান। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ইনজুরির কারণে এই আসর মিস করতে পারেন ১৯ বছর বয়সি এ ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন