মাশরাফি শ্রীলঙ্কাকে ফেবারিট মানছেন, তবে….

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজ ১-১ সমতা, ওয়ানডেও তা-ই। কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের নিষ্পত্তি হবে?

গত কিছুদিনে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা আছে দারুণ ফর্মে। জানুয়ারিতে তারা টি-টোয়েন্টি সিরিজ (২-১) জিতেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। অস্ট্রেলিয়াকেও তারা হারিয়ে এসেছে ২-১ ব্যবধানে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে শ্রীলঙ্কার ফর্মটা ভালোই জানা মাশরাফি বিন মুর্তজার। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন স্বাগতিকদের, ‘ফেবারিট যদি কেউ থাকে, তার মানে এই নয় আমরা নিজেদের সেরা খেলতে পারব না বা জিততে পারব না। যদি টেস্ট দেখেন ওরা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল।

আমরা ১-০ পিছিয়ে থেকেও ওই দলটার বিপক্ষে জিতেছি। শ্রীলঙ্কা ভিন্ন কন্ডিশনে পর পর দুটি সিরিজ জিতে এসেছে। আমাদের সঙ্গেও সর্বশেষ ম্যাচটা জিতেছে। তারা মানসিকভাবে এগিয়ে আছে। তবে আমাদের বিশ্বাস, অবশ্যই জিততে পারি।’

মাশরাফি অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন অতীত থেকে। টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ সাক্ষাতে বাংলাদেশই জিতেছে। গত এশিয়া কাপে মিরপুরে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছিলেন মাশরাফিরা। বাংলাদেশ অধিনায়ক অবশ্য আনন্দদায়ী স্মৃতিতেই পড়ে থাকতে চান না, ‘এশিয়া কাপের পারফরম্যান্স ছিল টি-টোয়েন্টিতে আমাদের সেরা পারফরম্যান্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা শেষটা ভালো করতে পারিনি। দিন দিন ভালো করছি আমরা। কিন্তু যেখানে যেতে চাই, সেখানে এখনো যেতে পারিনি। অন্যান্য দল দেখেন তারা যেখানে যেতে চাচ্ছে, যাচ্ছে। আমাদেরও যেতে হবে। উন্নতির এখনো অনেক বাকি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার