সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রুনাকে নিয়ে নেইমার-বিবারের দ্বন্দ্ব তুঙ্গে

news-image

অনলাইন ডেস্ক : প্রখ্যাত পপ-গায়ক জাস্টিন বিবার এবং ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের মধ্যে দ্বন্দ্ব একেবার তুঙ্গে। আর দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে নেইমারের বান্ধবী ব্রুনা মাহ্‌কুইজিনিকে নিয়ে।

গতকাল রবিবার ব্রাজিলের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গত সপ্তাহে রিওতে গিয়েছিলেন নেইমার। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী ব্রুনা। ঘটনাচক্রে সেই সময় একটি লাইভ কনসার্ট অনুষ্ঠান করতে গিয়েছিলেন বিবারও।

ঘনিষ্ঠ বন্ধু নেইমারের জন্যই বিবার সেখানে একটি পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু পার্টিতে ব্রুনাকে নিয়ে নেইমার পৌঁছনোর পরেই দ্রুত পাল্টে যেতে থাকে পরিবেশ। ওই সংবাদমাধ্যম দাবি করেছে, কার্যত জোর করে নেইমারের কাছ থেকে ব্রুনাকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে নাচেন কানাডার ২৩ বছর বয়সের জনপ্রিয় পপ-গায়ক বিবার।

এখানেই শেষ নয়। নাচের মধ্যেই ব্রুনাকে তিনি আপত্তিকর ইঙ্গিতও করেন। গোটা ঘটনা চোখ এড়ায়নি নেইমারের। মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তৎক্ষণাৎ ব্রুনাকে নিয়ে পার্টি ছেড়ে বেরিয়ে যান নেইমার। পরে নিজের ভুল বুঝতে পেরে বিবার ক্ষমা চেয়ে নেন নেইমার এবং তাঁর বান্ধবী ব্রুনার কাছে।

কিন্তু তাতে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ওই পত্রিকার বক্তব্য অনুযায়ী, নেইমার নাকি বিবারকে জানিয়ে দেন, ভবিষ্যতে তাঁর সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখতে চান না। বিবার যেন তাঁকে আর বিরক্ত না করেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি