সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিবীয়ানদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে সহজেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। এদিন সাত উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারায় সরফরাজ আহমেদের দল। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় পাকিস্তান।

ক্যারিবীয়ানদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই জয় পায় পাকিস্তান। কিন্তু তৃতীয় ম্যাচটিতে জিতে সিরিজে ঘুরে দাড়ায় ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে শেষ ম্যাচটাই হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে এদিন টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৪ রান করে স্বাগতিকরা। ক্যারিবীয়ান ব্যাটসম্যানদের মধ্যে চাদউইক ওয়াল্টন সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন কার্লোস ব্র্যাথওয়েট। আর মারলন স্যামুয়েলস করেন ২২ রান।

পাকিস্তানের হয়ে হাসান আলী এবং শাদাব খান উভয়ই দু’টি করে উইকেট লাভ করেন। এছাড়া ইমাদ ওয়াসিম, রুমান রাইস এবং ওয়াহাব রিয়াজ প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন।

১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ছয় বল হাতে রেখেই ১২৭ রান তুলে ফেলে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ৫৩ এবং কামরান আকমল করেন ২০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে বাবর আজমের ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস পাকিস্তানের দু’টি এবং মারলন স্যামুয়েলস একটি উইকেট লাভ করেন। সূত্র: ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি