সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জরিমানাও করা হয়েছে মাশরাফির!

news-image

স্পোর্টস ডেস্ক :আগের দিনই জানা গিয়েছিল, স্লো-ওভাররেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এবার আরো একটি দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁর।

রোববার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাশরাফির এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশপাশি দলের অন্যদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।

এ ব্যাপারে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানিয়েছেন, ম্যাচের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখা গেছে, নির্ধারিত সময়ের ২ ওভার ঘাটতি ছিল বাংলাদেশের। তাই এই জরিমানা করা হয়।

গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হারের দিনে বাংলাদেশ অধিনায়ককে এই শাস্তি দেওয়া হয়। তাই পরবর্তী সিরিজে একটি ওয়ানডে খেলতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার এই নায়ক।

আগামী মেতে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তাই সে আসরের প্রথম ম্যাচ খেলা হচ্ছে না মাশরাফির, তা বলাই যায়।

এর আগে ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডের পর স্লো ওভাররেটের কারণে বাংলাদেশ দলকে সতর্ক করেছিলেন ম্যাচ রেফারি। বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতেও ফিল্ডিং শেষ করতে প্রায় ২৫ মিনিট বেশি সময় নিয়েছিল বাংলাদেশ।

শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই ১-১ সমতায় সিরিজ শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট