দেশে ফিরলেন রুবেল-শুভাগত

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই ঘোষণা করা হয় টি-টোয়েন্টি স্কোয়াড। সেখানে জায়গা হয়নি রুবেল হোসেন এবং শুভাগত হোমের। তাই রাতটা পার করে সকালেই বিমান ধরলেন দুজন।

স্থানীয় সময় সকাল ৭.৫৫টায় কলম্বো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন রুবেল-শুভাগত। সব যাত্রীর মতো ইকোনমি ক্লাসেই আসলেন তাঁরা। অথচ জাতীয় দলের ক্রিকেটাররা সব সময়ই বিজনেস ক্লাসে যাওয়া-আসা করেন।

তিন ম্যাচ ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে সমানে সমান বাংলাদেশ-শ্রীলঙ্কা। উভয় দলই সিরিজ ভাগাভাগি করে নেয়।

এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে মাশরাফিরা। এরপর দেশে ফিরবে টাইগাররা। ৪ এপ্রিল প্রথম টি-টোয়েন্টির পর ৬ এপ্রিল মাঠে গড়াবে সফরের শেষ ম্যাচটি।

১৬ সদস্যের বাংলাদেশ দল:

তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও সাইফউদ্দিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার