সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলিকে তাঁর মতো থাকতে দিন: আজহার

news-image

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি বড় আবেগপ্রবণ। এই আবেগ কখনো কখনো তাঁকেও ক্ষতিগ্রস্ত করে বলে মত সৌরভ গাঙ্গুলীর। অস্ট্রেলিয়ার বিপক্ষে তীব্র আবেগ কোহলির ব্যাটিংকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করেন সৌরভ গাঙ্গুলী। আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন অবশ্য মনে করেন, কোহলিকে তাঁর মতোই থাকতে দেওয়া উচিত।

আবেগ যে কখনো কখনো কোহলির ব্যাটিংকে ক্ষতিগ্রস্ত করছে, তা আজহারও মানেন। তবে তাঁর বক্তব্য, ‌‌‘একদিক আমি সৌরভের সঙ্গে কিছুটা একমত। তবে কোহলি এ রকমই, ও এভাবেই খেলে। আমাদের উচিত এটা মেনে নেওয়া।’

বিসিসিআইয়ের সাবেক সভাপতি রাজসিংহ দুঙ্গারপুরের স্মরণে আয়োজিত এক ক্রিকেট বক্তৃতার অনুষ্ঠানে এসে কোহলিকে নিয়ে এই মন্তব্য আজহারের। চেতেশ্বর পূজারার মতো যেসব ভারতীয় ক্রিকেটার আইপিএলে সুযোগ পাননি, তাঁদেরও একটা পথ বাতলে দিয়েছেন। আজহারের মতে, ‘চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটার, যারা আইপিএলে নেই, এই সময়টা ইংল্যান্ডে কাউন্টি খেলতে যেতে পারে। ইংলিশ কাউন্টিতে খেললে বিদেশের উইকেটের সুইং ও গতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সহজ হবে।’

বর্তমান ভারতীয় দলের প্রশংসাও ঝরেছে আজহারের কণ্ঠে, ‘ভারতীয় ক্রিকেট দল খুবই ভালো করছে। আমি নিশ্চিত, খুব শিগগির আমরা তাদের বিদেশে জিততে দেখব।’ সূত্র: ডেকান ক্রনিকলস।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই