সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অরের জন্য তাড়া নেই নেইমারের

news-image

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর বর্তমান সময়ের সেরা ফুটবলার বিবেচনা করা হয় নেইমারকে। মেসি ও রোনালদোর মতো ব্যক্তিগত পারফরম্যান্সেরে সেরা স্বীকৃতি ব্যালন ডি’অর জয়ের ইচ্ছা রয়েছে নেইমারের। তবে ইচ্ছে থাকলেও এর জন্য কোনো তাড়া নেই বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান এ সেনসেশন।

সম্প্রতি ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ খেলছেন নেইমার। কয়েকদিন আগে তার নেতৃত্বে বিশ্বকাপ বাছাইপর্বে জিতে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। দারুণ ফর্মে থাকা নেইমার ব্যালন ডি’অরের প্রত্যাশা ব্যক্ত করে স্পোর্টস এক্সপ্রেসকে বলেন, ‘আমি ব্যালন ডি’অর জিততে চাই। তবে এটার জন্য আমি খুব তাড়াহুড়া করছি না। ব্যালন ডি’অর জেতা আমার স্বপ্ন। দলকে খেলায় সাহায্য করাটা আমি বেশ উপভোগ করি। সমর্থকদের আনন্দ দিতে চাই আমি। এ জন্য আমি ব্যক্তিগত রেকর্ডও গড়তে চাই।’

বার্সেলোনার ম্যাচে মাঠে সতীর্থদের সহায়তার কথা স্বীকার করে নেইমার বলেন, ‘মাঠে মেসি এবং সুয়ারেজ আমাকে বন্ধুর মতো সহায়তা করে। পরিপূর্ণতার জন্য আমরা একে অপরকে সাহায্য করে থাকি। তারা আমার পছন্দের খেলোয়াড়। রিওতে ব্রাজিলের অলিম্পিকে সোনা জেতাটা আমার ক্যারিয়ারের সেরা জয়। আশা করছি ব্রাজিল ২০১৮ সালে রাশিয়াতে বিশ্বকাপ জিতবে।’

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি