সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের নায়ক শাদাব

news-image

স্পোর্টস ডেস্ক : বয়স এখনো ১৯ হয়নি, তবে শাদাব খানের মধ্যে অনেকেই শেন ওয়ার্নের ছায়া দেখতে পাচ্ছেন। তরুণ এই লেগস্পিনারের কাছে পরপর দুই ম্যাচে ধরাশায়ী হলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও তাঁর ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারাল পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১৩২ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে শাদাবের ঘূর্ণিতে ১২৯ রানেই থেমে যায় উইন্ডিজরা। চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।

১৩৩ রানের জয়ের লক্ষ্যে নেমে শুরুতেই এভিন লুইসের উইকেট হারালেও চ্যাডউইক ওয়ালটন ও মারলন স্যামুয়েলসের ব্যাটে ভালোভাবেই জয়ের পথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শাদাব খানের দ্বিতীয় ওভারেই বদলে যায় ম্যাচের চেহারা। ওয়ালটনকে বোল্ড করেন তিনি। পরের ওভারে হাসান আলি ফিরিয়ে দেন লেন্ডল সিমন্সকে। ফিরতি ওভারে কাইরন পোলার্ড ও রোভম্যান পাওয়েলকে ফিরিয়ে দেন শাদাব। এরপরই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। এরপর মারলন স্যামুয়েলসকে অধিনায়ক সরফরাজের গ্লাভসবন্দি করে ম্যাচটা নিজেদের করে নেন শাদাব। জেসন হোল্ডার শেষের দিক প্রতিরোধ গড়লেও সতীর্থরা হতাশ করেন তাঁকে। ফলে ১২৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন শাদাব। এ ছাড়া হাসান আলি ও ওয়াহাব রিয়াজ নেন একটি করে উইকেট। প্রথম ম্যাচের মতো এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন শাদাব। অভিষেকে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তিন উইকেট পেয়েছিলেন এই লেগস্পিনার।

এর আগে পোর্ট অব স্পেনে টস হেরে ব্যাট করতে নেমে সুনীল নারাইন, কার্লোস ব্রাফেট ও স্যামুয়েল বদ্রির কাছে অসহায় আত্মসমর্পণ করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২৮ রান করেন শোয়েব মালিক। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওয়াহাব রিয়াজ। এ ছাড়া বাবর আজম ২৭, আহমেদ শেহজাদ ১৪ ও শাদাব খান ১৩ রান করেন। সুনীল নারাইন ও ব্রাফেট নেন তিনটি করে উইকেট। আর স্যামুয়েল বদ্রি নেন দুটি উইকেট।

এ জাতীয় আরও খবর

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা