সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে দল থেকে ছিটকে গেলেন রাহুল

news-image

স্পোর্টস ডেস্ক : কাঁধের চোটের কারণে এবারের আইপিএলে খেলা হচ্ছে না তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুলের। তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামী ৫ এপ্রিল উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন হায়দ্রাবাদের মুখোমুখি হবে।

কাঁধের চোটের কারণে খুব শিগগিরই রাহুলকে লন্ডনে পাঠানো হবে। সেখানেই তার অস্ত্রোপচার করানো হবে। ফলে, ২৪ বছর বয়সী রাহুলের এবারের আইপিএলে মাঠে নামা হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় কাঁধে চোট পান রাহুল। এরপরও চার ম্যাচ টেস্ট সিরিজের সবগুলো ম্যাচে খেলেছেন। তার আগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ইনিংসে ১২ রান করেছিলেন ভারতীয় এই টপঅর্ডার। সদ্য শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজে সাত ইনিংসে ব্যাট করেছেন এই উঠতি তারকা। আইসিসি প্রকাশিত টেস্টের সবশেষ র‌্যাংকিংয়ে ১১তম স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার রাহুল। চার ম্যাচ টেস্ট সিরিজ শুরু করেছিলেন ৫৭তম স্থানে থেকে।

সিরিজের সাত ইনিংসে ব্যাট করে ৩৯৩ রান করেছেন ২৪ বছর বয়সী রাহুল। তাতে ছয়টি ইনিংসেই ছিল হাফ-সেঞ্চুরি। তার সবশেষ সাত ইনিংসে স্কোরগুলো ছিল ৬৪, ১০, ৯০, ৫১, ৬৭, ৬০ ও অপরাজিত ৫১।

আইপিএলের গত আসরে ব্যাট হাতে দলের তৃতীয় রান সংগ্রাহক ছিলেন রাহুল। বিরাট কোহলি ও এবিডি ভিলিয়ার্সের পরেই ছিল তার নাম। ১২ ইনিংসে করেছিলেন তৃতীয় সর্বোচ্চ ৩৯৭ রান। এছাড়া বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিও কাঁধের ইনজুরিতে ভুগছেন। ফলে বেঙ্গালুরুর জন্য এবার আইপিএল অনেক দুশ্চিন্তাতেই কাটবে।

এ জাতীয় আরও খবর

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী